করোনাভাইরাস: অ্যাপ বানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই
এ মাসেই করোনাভাইরাস সম্পর্কিত অ্যাপ আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাপটির সাহায্যে ভাইরাস ঠেকাতে সক্ষমতার অভাব রয়েছে এমন দেশগুলোয় নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে কিনা তা মূল্যায়ন করা যাবে। অ্যাপটিতে ব্লুটুথনির্ভর কনট্যাক্ট ট্রেসিং ফিচার জুড়ে দেওয়ার কথাও বিবেচনায় রয়েছে – জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। অ্যাপের মাধ্যমে মানুষকে উপসর্গ সম্পর্কে জিজ্ঞাসা এবং কোভিড-১৯ থাকলে, সে সম্পর্কিত নির্দেশনা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্ডো মারিয়ানো। কীভাবে পরীক্ষা করাতে হবে এমন তথ্যগুলো অ্যাপ ব্যবহারকারীর দেশের উপর নির্ভর করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মূলত অ্যাপ স্টোরে বৈশ্বিক একটি অ্যাপ ছাড়ার পরিকল্পনা করেছে । পরে বিভিন্ন দেশের সরকার ওই অ্যাপের প্রযুক্তি নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারবে, যোগ করতে পারবে নানা ধরনের ফিচার। চাইলে ওই প্রযুক্তির আলোকে নিজস্ব অ্যাপও উন্মোচন করতে পারবে সরকারগুলো। - এক সাক্ষাৎকারে জানিয়েছেন মারিয়ানো। এরইমধ্যে নিজস্ব প্রযুক্তির কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ উন্মোচন করেছে ভারত, যুক্...